পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে ইংরেজি চর্চায় জোর, সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুলে ব্যতিক্রমী আয়োজন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে ইংরেজি চর্চায় জোর, সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুলে ব্যতিক্রমী আয়োজন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে ইংরেজি চর্চায় জোর, সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুলে ব্যতিক্রমী আয়োজন..
পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে ইংরেজি চর্চায় জোর, সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুলে ব্যতিক্রমী আয়োজন..
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাসের বিকাশ এবং ইংরেজি ভাষা চর্চায় আগ্রহী করে তুলতে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের (English Language Club) শ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাসের বিকাশ এবং ইংরেজি ভাষা চর্চায় আগ্রহী করে তুলতে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের (English Language Club) শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ইংরেজিতে কথা বলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা ইংরেজিতে কথা বলার প্রতিযোগিতায় অংশ নেয়। এ আয়োজনের মাধ্যমে তাদের ইংরেজি ভাষায় কথা বলার চর্চা, সাবলীলভাবে নিজের ভাব প্রকাশ এবং আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য উপস্থাপনের সুযোগ তৈরি হয়।

এ ছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য ক্লাবের কার্যক্রমও পর্যবেক্ষণ করা হয়। সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এসব ক্লাব শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বিকাশে ভূমিকা রাখতে পারে।

শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তোলা এবং ভবিষ্যতের শিক্ষা ও কর্মজীবনের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। নিয়মিত ভাষাচর্চা ও এ ধরনের প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদের ইংরেজিতে যোগাযোগের দক্ষতা বাড়াতে সহায়ক হতে পারে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator