ইবিতে ‘আবৃত্তি আবৃত্তি’র শরৎ উৎসব উদযাপিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ইবিতে ‘আবৃত্তি আবৃত্তি’র শরৎ উৎসব উদযাপিত

A R Khalid avatar   
A R Khalid
ইবিতে ‘আবৃত্তি আবৃত্তি’র শরৎ উৎসব উদযাপিত
ইবিতে ‘আবৃত্তি আবৃত্তি’র শরৎ উৎসব উদযাপিত
ছবি: সংগৃহীত
****

ইবি সংবাদদাতা:

'আসুন আমরা শুদ্ধতার চর্চা করি' প্রতিপাদ্যে আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শরৎ উৎসব ১৪৩৩ উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'আবৃত্তি আবৃত্তি'। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুল মাজেদ সাগরের সভাপতিত্বে 'আবৃত্তি আবৃত্তি’র উপদেষ্টামন্ডলী এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও সহ-সভাপতি ফারহানা ইবাদ, সাধারণ সম্পাদক সুইটি পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সূচনা ত্রিপুরা অর্থ সম্পাদক তৃপ্তি ঘোষ ও অনুষ্ঠান সম্পাদক মুহিবসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ফারিহা ফারজান মৌ ও আপন সাহা অর্ণবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুইটি পাল। এসময় একক, দলীয় ও সম্মিলিত কন্ঠে আবৃত্তি পরিবেশনা করে সংগঠনটির সদস্যবৃন্দ।

সমাবেশে অতিথিরা বলেন, ২০০৩ সাল থেকে দীর্ঘ প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ‘আবৃত্তি আবৃত্তি’ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শব্দ ও ছন্দের নান্দনিক চর্চা চালিয়ে আসছে। শুদ্ধ সংস্কৃতি চর্চা ও আবৃত্তির প্রসারে সংগঠনটির এই দীর্ঘ পথচলা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছে।

আবৃত্তি আবৃত্তির সভাপতি আব্দুল মাজেদ সাগর বলেন, আজকের এই আয়োজন আবৃত্তি আবৃত্তি ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক শরৎ উৎসব ১৪৩৩। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যেটাতে ছয়টি ঋতু রয়েছে, এর অন্যতম একটি ঋতু হচ্ছে শরৎকাল। শরৎকালে মানুষের মন, মনন প্রেমময় থাকে। আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়, মানুষ আরও বেশি রোমান্টিক হয়ে ওঠে। মানুষের এই প্রেমকে, বিরহকে এবং মনস্তাত্ত্বিক যে টানাপোড়েন রয়েছ, সেগুলোকে আমরা ঋতু বৈচিত্রের আবহে কবিতার আলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

Inga kommentarer hittades


News Card Generator