ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে ফিরতে পারতেন না: নাহিদ ইসলাম.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে ফিরতে পারতেন না: নাহিদ ইসলাম..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে ফিরতে পারতেন না: নাহিদ ইসলাম..
ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে ফিরতে পারতেন না: নাহিদ ইসলাম..
ছবি: সংগৃহীত
ছাত্ররা জীবন না দিলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে ফিরতে পারতেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আওয়ামী লীগের সঙ্গে..

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির শরীয়তপুর জেলা শাখা আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়।

বিদেশে আওয়ামী লীগ ও দেশে বিএনপি—এই দুই শক্তির কারণে দেশের মানুষ শান্তি পাচ্ছে না দাবি করে নাহিদ ইসলাম বলেন, "একসময় যারা অর্থ পাচার করেছিলেন, তাদের জায়গায় এখন নতুন অর্থ পাচারকারীরা এসেছেন।"

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে এনসিপির আহ্বায়ক বলেন, "বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। তা না হলে তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না।" একই সাথে অতীতে হওয়া রাজনৈতিক ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, "গ্যাসের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিভিন্ন স্তরে সিন্ডিকেট তৈরি হওয়ায় দ্রব্যমূল্য আকাশচুম্বী হলেও তা ঠেকাতে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না।"

শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও সদস্যসচিব সবুজ তালুকদারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন:

  • এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ

  • শ্রমিক শক্তির সদস্যসচিব ঋজু মোর্শেদ

  • এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন

  • জেলা যুবশক্তির আহ্বায়ক কাউসার ও জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিনসহ নারীশক্তি ও শ্রমিকশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় উপস্থিত বক্তারা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও মূল্যবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

Комментариев нет


News Card Generator