মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে কচুয়া দক্ষিণ বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় উপজেলার রহিমানগর শাহজালাল শপিং কমপ্লেক্সের রেদওয়ান চাইনিজ রেস্টুরেন্টে ৯,১০,১১,১২ এই ৪ টি ইউনিয়নের ১০ টি পূজা মন্ডপের মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পূজা মন্ডপ মনিটরিং উপকমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ মাস্টার।
সভায় জানানো হয়, কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়ন থেকে ১২ নং আশরাফপুর ইউনিয়ন পর্যন্ত চারটি ইউনিয়নে মোট ১০টি পূজামণ্ডপ রয়েছে। এসব পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে হিন্দু সম্প্রদায়ের লোকেরা উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পূজা মন্ডপ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আতাউল করিম, সদস্য ও ১১ নং গোহট দক্ষিণ বিএনপির সভাপতি শাহজাহান মজুমদার, সদস্য ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম মানিক, সদস্য ও ১০ নং গোহট উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, সদস্য ও ১২ নং আশরাফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমাম হোসেন মুন্সি, সদস্য ও ৯ নং কড়ইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রইস উদ্দিন চৌধুরী।