দক্ষিণ কচুয়ায় বিএনপি'র উদ্যোগে দুর্গাপূজা মনিটরিং কমিটির সভা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দক্ষিণ কচুয়ায় বিএনপি'র উদ্যোগে দুর্গাপূজা মনিটরিং কমিটির সভা..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
দক্ষিণ কচুয়ায় বিএনপি'র উদ্যোগে দুর্গাপূজা মনিটরিং কমিটির সভা..
দক্ষিণ কচুয়ায় বিএনপি'র উদ্যোগে দুর্গাপূজা মনিটরিং কমিটির সভা..
ছবি: সংগৃহীত
এ সময় উপস্থিত ছিলেন পূজা মন্ডপ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আতাউল করিম, সদস্য ও ১১ নং গোহট দক্ষিণ বিএনপির সভাপতি শাহজাহান মজুমদার, সদস্য ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজ..

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে কচুয়া দক্ষিণ বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় উপজেলার রহিমানগর শাহজালাল শপিং কমপ্লেক্সের রেদওয়ান চাইনিজ রেস্টুরেন্টে ৯,১০,১১,১২ এই  ৪ টি ইউনিয়নের ১০ টি পূজা মন্ডপের মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পূজা মন্ডপ মনিটরিং উপকমিটির আহ্বায়ক  আমিনুল ইসলাম মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ মাস্টার।

সভায় জানানো হয়, কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়ন থেকে ১২ নং আশরাফপুর ইউনিয়ন পর্যন্ত চারটি ইউনিয়নে মোট ১০টি পূজামণ্ডপ রয়েছে। এসব পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে হিন্দু সম্প্রদায়ের লোকেরা উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পূজা মন্ডপ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আতাউল করিম, সদস্য ও ১১ নং গোহট দক্ষিণ বিএনপির সভাপতি শাহজাহান মজুমদার, সদস্য ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম মানিক, সদস্য ও ১০ নং গোহট উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, সদস্য ও ১২ নং আশরাফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমাম হোসেন মুন্সি, সদস্য ও ৯ নং কড়ইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রইস উদ্দিন চৌধুরী।

Hiçbir yorum bulunamadı


News Card Generator