এটাই শেখ হাসিনার জাদুর ট্যাবলেট’, নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা নিয়ে সোহেল তাজ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

এটাই শেখ হাসিনার জাদুর ট্যাবলেট’, নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা নিয়ে সোহেল তাজ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
এটাই শেখ হাসিনার জাদুর ট্যাবলেট’, নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা নিয়ে সোহেল তাজ..
এটাই শেখ হাসিনার জাদুর ট্যাবলেট’, নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা নিয়ে সোহেল তাজ..
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে শান্তিতে নোবেলজয়ী ও সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সা..

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের সন্তান সোহেল তাজ।

‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট’

ঘটনার ভিডিও দেখে হতবাক হওয়ার কথা জানিয়ে সোহেল তাজ লেখেন, “কতটা নির্লজ্জ ও বেহায় হলে নিজেরা যে গণহত্যা, গুম, খুন ও দুর্নীতি করেছে, গণতন্ত্রকে কবর দিয়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল—তারাই এখন সেই নিজের অপরাধের দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে। এটাই হচ্ছে সাবেক স্বৈরাচার পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুর ট্যাবলেট; এই ট্যাবলেট খেয়ে এদের মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে।”

আওয়ামী লীগ নেতাকর্মীদের এমন মনস্তাত্ত্বিক আচরণ বিশ্লেষণ করে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, মনোরোগ বিশেষজ্ঞ ও সাইকোলজিস্টদের ভাষায় এ ধরনের আচরণ ‘গ্যাসলাইটিং’ (Gaslighting) এবং ‘সাইকোলজিক্যাল প্রজেকশন’ (Psychological Projection) ক্যাটাগরির আওতায় পড়ে। নিজের অপকর্ম, অপরাধ ও ব্যর্থতা অন্যের ওপর চাপিয়ে দিয়ে ইমোশনাল ম্যানিপুলেশন করার মানসিক আত্মরক্ষামূলক চেষ্টা হিসেবেই এটিকে আখ্যা দেন তিনি।

ঘটনার প্রেক্ষাপট

স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে হুইলচেয়ারে অবস্থানকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার কয়েকজন সদস্য হঠাৎ ড. ইউনূসের দিকে ধেয়ে আসে। তারা ড. ইউনূসকে লক্ষ্য করে উচ্চস্বরে “Why you come here...” সহ নানা উসকানিমূলক বাক্য উচ্চারণ করে কটূক্তি ও চিৎকার-চেঁচামেচি করে। একপর্যায়ে ড. ইউনূসের নিরাপত্তাকর্মী ও সঙ্গীরা তাকে দ্রুত সুরক্ষিত স্থানে নিয়ে যান।

Hiçbir yorum bulunamadı


News Card Generator