আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ..
আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ..
ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক রিকনসিলিয়েশন বা সমঝোতার সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। দলটির মধ্যে অতীত কর্মকাণ্ড..

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনগত ব্যবস্থা

বিদেশে ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের নাগরিকদের ওপর সম্প্রতি ঘটে যাওয়া হেনস্তা ও হামলার ঘটনাগুলোর বিষয়ে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, “বিদেশে ড. ইউনূসসহ বাংলাদেশি নাগরিকদের ওপর যে ধরনের হামলা বা হেনস্তার ঘটনা ঘটছে, সেগুলোতে জড়িত ব্যক্তিদের পরিচয় ইতোমধ্যে চিহ্নিত করা হচ্ছে। এসব ঘটনায় সরকার কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করছে।”

শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গে সরকারের অবস্থান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে উপদেষ্টা বলেন, “সরকার কোনো ধরনের রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যেই শেখ হাসিনাকে দেশে ফেরত চায়।”

Geen reacties gevonden


News Card Generator