বগুড়ায় শিক্ষকের ওপর হামলা, অভিযুক্ত শিক্ষার্থী বহিষ্কার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বগুড়ায় শিক্ষকের ওপর হামলা, অভিযুক্ত শিক্ষার্থী বহিষ্কার..

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
বগুড়ায় শিক্ষকের ওপর হামলা, অভিযুক্ত শিক্ষার্থী বহিষ্কার..
বগুড়ায় শিক্ষকের ওপর হামলা, অভিযুক্ত শিক্ষার্থী বহিষ্কার..
ছবি: সংগৃহীত
বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজের শিক্ষক আবু রায়হানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত সপ্তম শ্রেণির শিক্ষার্থী কিরণকে স্থায়ী ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি চলছে।..

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শ্রেণিকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় শিক্ষক রায়হান ওই শিক্ষার্থীকে শাসন করেন। অভিযোগ রয়েছে, সোমবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে শিক্ষকের ওপর হামলা চালায় সে।

উপাধ্যক্ষ শফিকা আক্তার বলেন, এ হামলায় শিক্ষক সমাজ আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। অধ্যক্ষ মোহা. মুস্তাফিজুর রহমান জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

לא נמצאו הערות


News Card Generator