মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শ্রেণিকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় শিক্ষক রায়হান ওই শিক্ষার্থীকে শাসন করেন। অভিযোগ রয়েছে, সোমবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে শিক্ষকের ওপর হামলা চালায় সে।
উপাধ্যক্ষ শফিকা আক্তার বলেন, এ হামলায় শিক্ষক সমাজ আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। অধ্যক্ষ মোহা. মুস্তাফিজুর রহমান জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট