কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা,  অনুষ্ঠানে নারী কর্মকর্তাদের অনুপস্থিতি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা,  অনুষ্ঠানে নারী কর্মকর্তাদের অনুপস্থিতি..

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা,  অনুষ্ঠানে নারী কর্মকর্তাদের অনুপস্থিতি..
কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা,  অনুষ্ঠানে নারী কর্মকর্তাদের অনুপস্থিতি..
ছবি: সংগৃহীত
কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা, 
অনুষ্ঠানে নারী কর্মকর্তাদের অনুপস্থিতি..

কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা
অনুষ্ঠানে নারী কর্মকর্তাদের অনুপস্থিতি

এম জামশেদ আলম
সীতাকুণ্ড (চট্টগ্রাম)

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সীতাকুণ্ডে জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভায় বক্তারা। তাঁরা বলেন, কন্যাশিশু শুধু পরিবারের নয়, পুরো দেশ ও জাতির সম্পদ। তাদের স্বপ্নপূরণের সুযোগ নিশ্চিত করা সবার দায়িত্ব।
সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের কনফারেন্স রুমে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ উপলক্ষে আয়োজিত র‍্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।
কন্যাশিশুর অধিকার ও ক্ষমতায়নে গুরুত্বারোপ
বক্তারা বলেন, ছেলেমেয়ের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। মেয়েদের শিক্ষিত করতে হবে, বাল্যবিয়ে বন্ধ করতে হবে এবং তাদের নিজেদের স্বপ্ন পূরণের সুযোগ দিতে হবে। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার কারিগর। তাই কন্যাশিশুদের জন্য নিরাপদ, সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি র‍্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি।
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. তপন চন্দ্র বর্মন ও সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাতা দে বৃষ্টি।
চিত্রাঙ্কনে চার শিক্ষার্থীর সাফল্য-
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সীতাকুণ্ডের দুটি বিদ্যালয়ের চার শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে।
প্রতিযোগিতায় প্রথম হয়েছে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের নিপুন রায়। দ্বিতীয় হয়েছে জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের ঐশি সূত্রধর। যৌথভাবে তৃতীয় হয়েছে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের হিমু কর্মকার ও জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের মৃত্তিকা শীল। অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংবাদিক নওশীন আল মাহমুদ ও এম জামশেদ আলম। এ ছাড়া বিভিন্ন উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, মহিলা সমিতির সভানেত্রী এবং কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নারী কর্মকর্তাদের অনুপস্থিতি-
কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলায় কর্মরত কোনো নারী কর্মকর্তাকে উপস্থিত থাকতে দেখা যায়নি। বিষয়টি নিয়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আলোচনা হয়।
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার ও আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ দিদারুল আলম জানান, নারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের কাছে যথাযথভাবে অনুষ্ঠানের আমন্ত্রণ পৌঁছে দেওয়া হয়েছিল। তবে নারী কর্মকর্তারা কেন উপস্থিত হননি, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
অন্যদিকে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছুটিতে থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

Nema komentara


News Card Generator