শহীদ মডেল স্কুলে ২য় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শহীদ মডেল স্কুলে ২য় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান..

Juwel Hossain avatar   
Juwel Hossain
শহীদ মডেল স্কুলে ২য় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান..
শহীদ মডেল স্কুলে ২য় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান..
ছবি: সংগৃহীত
****

জমকালো আয়োজন ও উদ্দীপনাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ২য় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ই অক্টোবর (সোমবার) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে শহীদ শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোঃ শহীদুল আলম শহীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিক ও সাংস্কৃতিক শিক্ষা গ্রহণ করতে হবে।

এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে বলেন, শিক্ষকদের আন্তরিকতা ও মানসম্মত পাঠদানই একটি প্রতিষ্ঠানের সাফল্যের মূল চাবিকাঠি। কোমলমতি শিক্ষার্থীদের স্নেহ ও মমতার মাধ্যমে গড়ে তোলার দায়িত্ব আপনাদেরই নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবেল মাহমুদ এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অরুন কুমার দেবনাথ।

বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, এ ধরনের মেধা মূল্যায়ন ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং তাদের মধ্যকার সুপ্ত প্রতিভা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শহীদ মডেল স্কুল সিরাজগঞ্জ শাখার পরিচালক হাছানুজ্জামান রনজু’র সফল সঞ্চালনায় অনুষ্ঠানের মূল পর্ব পরিচালিত হয়। 

আলোচনা সভা শেষে ২য় সাময়িক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরবর্তীতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সমাপনী বক্তব্যে সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator