সাংবাদিকদের সঙ্গে ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন'র সৌজন্য সাক্ষাৎ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাংবাদিকদের সঙ্গে ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন'র সৌজন্য সাক্ষাৎ..

A R Khalid avatar   
A R Khalid
সাংবাদিকদের সঙ্গে ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন'র সৌজন্য সাক্ষাৎ..
সাংবাদিকদের সঙ্গে ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন'র সৌজন্য সাক্ষাৎ..
ছবি: সংগৃহীত
****

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে বিএনপি সমর্থিত 'ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন'-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ শিপন ও সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমানের নেতৃত্বে অর্ধ-শতাধিক অ্যালামনাই প্রতিনিধি উপস্থিত ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনের পাশে থেকে আন্তরিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সবসময় পাশে থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখবে বলে প্রতিশ্রুতি দেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ শিপন বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটাই হবে। আমরা আমাদের সাথে সব দলমতের অ্যালামনাই রেখেছি ও কমিটিতে পদও দিয়েছি। কিন্তু হঠাৎ করে ৫ আগস্টের পরে রাতারাতি শিবিরের লোকজন নিয়ে আরেকটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে উঠে। এটা শিবির অ্যাসোসিয়েশন হতে পারে, অ্যালামনাই অ্যাসোসিয়েশন নয়। আমরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবার সাথে বসতে এবং আলোচনা করতে রাজি আছি।

এসময় তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে পুনর্গঠন ও ফান্ডরেইজিং করে বিশ্বিবদ্যালয়ের সব বিভাগে আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের পরিকল্পনার কথা জানান। এছাড়া একাউন্টিং বিভাগে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী সালিমার জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা বৃত্তির ঘোষণা দেন তিনি। 

এদিন বিশ্ববিদ্যালয় ক্লাব কর্মকর্তা সমিতি, জিয়া পরিষদের কর্মকর্তা ইউনিট, জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম এবং সহায়ক, সাধারণ ও টেকনিক্যাল সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদের শিক্ষক ইউনিট ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন সংগঠনটির নেতৃবৃন্দ। 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator