ঠাকুরগাঁও

আল্লাহ সব দেখছেন, তিনিই বিচার করবেন : ঠাকুরগাঁওয়ের সাবেক মেয়র

ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা বন্যার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় তিনি আদালতে কান্না করে আল্লাহর কাছে বিচার দিলেন এবং বলেন আল্লাহ সব দেখছেন, তিনিই বিচ..
Compartir en Eidok
আল্লাহ সব দেখছেন, তিনিই বিচার করবেন : ঠাকুরগাঁওয়ের সাবেক মেয়র
Foto: archivo

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী রাজিব কুমারের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, গত ৪ আগস্টের একটি ঘটনায় বিস্ফোরক আইনে শামীম ইসলাম ওরফে সিফান ঠাকুরগাঁও সদর থানায় ৭ অক্টোবর ২০২৪ একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪১১/২৪। এ মামলায় প্রধান আসামি করা হয় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড অরুনাংশু দত্ত টিটোকে। এ ছাড়া আরও কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত অনেককে আসামি করে মামলাটি দায়ের করা হয়।

 

এই আইনজীবী আরও বলেন, সাবেক মেয়র আঞ্জুমান আরা বন্যা এই মামলার আসামি। তিনি আগের সব মামলায় জামিনে থাকলেও এই মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখিয়ে আজ দিনাজপুর কারাগার থেকে আদালতে তোলা হয়। জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

 

তিনি বলেন, এই মামলায় আরও দুজন আসামিকে ঠাকুরগাঁও কারাগার থেকে তোলা হয়। তাদেরকেও কারাগারে পাঠানোর নির্দেশ

দেন আদালত।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Noticias del distrito বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 17 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Noticias del distrito বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 77 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Noticias del distrito ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 36 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Noticias del distrito জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 33 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Noticias del distrito ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 45 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি Noticias del distrito কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 25 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Noticias del distrito চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 41 Views