ঠাকুরগাঁও

আল্লাহ সব দেখছেন, তিনিই বিচার করবেন : ঠাকুরগাঁওয়ের সাবেক মেয়র

ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা বন্যার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় তিনি আদালতে কান্না করে আল্লাহর কাছে বিচার দিলেন এবং বলেন আল্লাহ সব দেখছেন, তিনিই বিচ..
Share on Eidok
আল্লাহ সব দেখছেন, তিনিই বিচার করবেন : ঠাকুরগাঁওয়ের সাবেক মেয়র
Photo: collected

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী রাজিব কুমারের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, গত ৪ আগস্টের একটি ঘটনায় বিস্ফোরক আইনে শামীম ইসলাম ওরফে সিফান ঠাকুরগাঁও সদর থানায় ৭ অক্টোবর ২০২৪ একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪১১/২৪। এ মামলায় প্রধান আসামি করা হয় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড অরুনাংশু দত্ত টিটোকে। এ ছাড়া আরও কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত অনেককে আসামি করে মামলাটি দায়ের করা হয়।

 

এই আইনজীবী আরও বলেন, সাবেক মেয়র আঞ্জুমান আরা বন্যা এই মামলার আসামি। তিনি আগের সব মামলায় জামিনে থাকলেও এই মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখিয়ে আজ দিনাজপুর কারাগার থেকে আদালতে তোলা হয়। জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

 

তিনি বলেন, এই মামলায় আরও দুজন আসামিকে ঠাকুরগাঁও কারাগার থেকে তোলা হয়। তাদেরকেও কারাগারে পাঠানোর নির্দেশ

দেন আদালত।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক District News মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 13 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ District News সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 40 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা District News আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 49 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ District News বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* District News বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 93 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী District News ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 54 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা District News জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 56 Views