দুর্গাপূজায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জেলা পুলিশ: এসপি আশরাফুল আলম.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্গাপূজায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জেলা পুলিশ: এসপি আশরাফুল আলম..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
দুর্গাপূজায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জেলা পুলিশ: এসপি আশরাফুল আলম..
দুর্গাপূজায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জেলা পুলিশ: এসপি আশরাফুল আলম..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম জোরদার..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা 

 

সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

 

শনিবার (১০ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত পরিদর্শনকালে পুলিশ সুপার পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি ও সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন।

 

পুলিশ সুপার বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সাতক্ষীরা জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে।

 

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের ঐতিহ্য। এ ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলামসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

 

জেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলা পুলিশের প্রস্তুতি ও তৎপরতার বিষয়টি তুলে ধরা হয়।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator