ক্ষেতলালে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ক্ষেতলালে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা

M Rasel Ahmed avatar   
M Rasel Ahmed
ক্ষেতলালে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা
ক্ষেতলালে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা
ছবি: সংগৃহীত
ক্ষেতলালে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের বড়তারা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় জবাই করা গরুটির অবশিষ্টাংশ মাটিচাপা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাশথুপী গ্রাম থেকে জবাই করা গরুটি ভ্যানে করে বড়তারা গ্রামে নেওয়া হচ্ছিল। গরুটি অসুস্থ অবস্থায় জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছে—এমন খবর পেয়ে অভিযান চালায় ক্ষেতলাল থানা-পুলিশ। পরে পুলিশের একটি দল গরুটি উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম। এ সময় উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান উপস্থিত ছিলেন।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ক্ষেতলাল উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর আওতায় ইব্রাহিম, এন্তাজুল, আলাউদ্দিন ও রবিউল নামের চারজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জবাই করা গরুটির অবশিষ্টাংশ মাটিচাপা দেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক মিয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator