কেশবপুরে ইয়াবাসহ দুই মাদক-কারবারি গ্রেফতার

কেশবপুর -যশোর থেকে:-
Eidok-এ শেয়ার
কেশবপুরে ইয়াবাসহ দুই মাদক-কারবারি গ্রেফতার
ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চিংড়া ফাঁড়ি পুলিশ। গত সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সাগরদাঁড়ি বাজার এলাক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পাশ্ববর্তী পাটকেলঘাটা থানার বড়কাশিপুর গ্রামের শেখ জাফর আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (৩২) ও কেশবপুর উপজেলার বগা গ্রামের জোয়ার আলীর ছেলে ফারুক হোসেন (৩৫)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। 
 

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের দিক-নির্দেশনায় চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক শামীম হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে গত সোমবার সন্ধ্যায় সাগরদাঁড়ি বাজারে অভিযান চালিয়ে পাশ্ববর্তী পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের শেখ জাফর আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (৩২) ও কেশবপুর উপজেলার বগা গ্রামের জোয়ার আলীর ছেলে ফারুক হোসেন (৩৫) কে ১৬ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। তারা এলাকায় বেশ কিছুদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। 


এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা গড়ার লক্ষে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ বাংলাদেশ দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ 31 ভিউ গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক বাংলাদেশ গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক 110 ভিউ সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ 106 ভিউ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ বাংলাদেশ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ 67 ভিউ পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, একজনের বিরুদ্ধে ১০ মামলার নজির বাংলাদেশ পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, একজনের বিরুদ্ধে ১০ মামলার নজির 89 ভিউ বোয়ালমারীতে জামায়াতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ বোয়ালমারীতে জামায়াতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত 52 ভিউ বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হলেন ১৩২ জন বাংলাদেশ বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হলেন ১৩২ জন 87 ভিউ