ইবিতে নতুন হল প্রভোস্ট ও সভাপতি নিয়োগ  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ইবিতে নতুন হল প্রভোস্ট ও সভাপতি নিয়োগ 

A R Khalid avatar   
A R Khalid
ইবিতে নতুন হল প্রভোস্ট ও সভাপতি নিয়োগ 
ইবিতে নতুন হল প্রভোস্ট ও সভাপতি নিয়োগ 
ছবি: সংগৃহীত
****

ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলে নতুন প্রভোস্ট ও ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ সূত্রে জানা যায়, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক  ড. আতিকুর রহমান ৭ অক্টোবর থেকে পরবর্তী তিন বছরের জন্য একই বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ৮ অক্টোবর থেকে শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ফলিত পুষ্টি এবং খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ। 
বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। 

নবনিযুক্ত হল প্রভোস্ট বলেন, 'অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে আমি সকলের সহযোগিতা কামনা করছি। হলের সকল স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করে এবং সবার প্রত্যাশা অনুযায়ী হল ও শিক্ষার পরিবেশকে এগিয়ে নিতে কাজ করব। নতুন আঙ্গিকে এমন কিছু করার পরিকল্পনা রয়েছে যেন তা দীর্ঘমেয়াদে স্মরণীয় হয়ে থাকে। এছাড়া হলের অ্যালটমেন্ট সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জেনে যৌক্তিক পদক্ষেপ গ্রহণ করা হবে।'

没有找到评论


News Card Generator