জাকারিয়া হত্যা: ৭ দিনের আবেদনে মুহিদের ৪ দিনের রিমান্ড | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জাকারিয়া হত্যা: ৭ দিনের আবেদনে মুহিদের ৪ দিনের রিমান্ড

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
জাকারিয়া হত্যা: ৭ দিনের আবেদনে মুহিদের ৪ দিনের রিমান্ড
জাকারিয়া হত্যা: ৭ দিনের আবেদনে মুহিদের ৪ দিনের রিমান্ড
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তার মুহিদ হাসান রণিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:
 

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তার মুহিদ হাসান রণিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেনের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বুধবার সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া মুহিদ হাসান রণি (২০) সাতক্ষীরা শহরতলীর ইটাগাছা এলাকার ফিরোজউদ্দিনের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আলমগীর হোসেন জানান, কলেজছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় শনিবার ভোরে নিজ বাড়ি থেকে মুহিদ হাসান রণিকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। বুধবার উভয়পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের আদেশ হাতে পাওয়ার পর তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হবে।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অজয় কুমার সরকার। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সিএসআই মাজাহারুল ইসলাম।

মামলার এজাহার ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানের কাছে বাপ্পি হাসানের সঙ্গে বিরোধের জেরে নাহিদ হাসানসহ কয়েকজনের মারামারি শুরু হয়। এ সময় বাপ্পিকে রক্ষা করতে এগিয়ে গেলে সাতক্ষীরা সরকারি কলেজের এইচএসসি ফলপ্রত্যাশী শিক্ষার্থী জাকারিয়া খাঁন ছুরিকাঘাতের শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদী হয়ে শনিবার রাতে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে আরও সাতজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলায় নাহিদ হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া তার সহযোগী অমিত হাসান শিপনসহ অন্যদেরও আসামি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ভোরে মামলার প্রধান আসামি নাহিদ হাসান ও তার সহযোগী অমিত হাসান শিপনকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শুইলপুর সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মামলার তদন্তে আরও অগ্রগতি এবং ঘটনার নেপথ্যে জড়িতদের শনাক্ত করতে মুহিদ হাসান রণিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়।

পুলিশ জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা, ঘটনার আগে ও পরে আসামিদের গতিবিধি এবং হত্যাকাণ্ডের নেপথ্যের বিভিন্ন বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।

Комментариев нет


News Card Generator