হাতিয়া চ্যানেলে ফিটনেসবিহীন স্পিডবোট চলাচল বন্ধে মোবাইল কোর্ট… | আই নিউজ বিডি

হাতিয়া চ্যানেলে ফিটনেসবিহীন স্পিডবোট চলাচল বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট-নলচিরা নৌরুটে ফিটনেসবিহীন ও অবৈধভাবে চলাচলকারী যাত্রীবাহী নৌযান (স্পিডবোট ও কান্ট্রিবোট) বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ..
שיתוף ב-Eidok
হাতিয়া চ্যানেলে ফিটনেসবিহীন স্পিডবোট চলাচল বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ
צילום: ארכיון

হাতিয়া চ্যানেলে ফিটনেসবিহীন স্পিডবোট চলাচল বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

 

নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট-নলচিরা নৌরুটে ফিটনেসবিহীন ও অবৈধভাবে চলাচলকারী যাত্রীবাহী নৌযান (স্পিডবোট ও কান্ট্রিবোট) বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

 

চট্টগ্রামের ফিরিঙ্গী বাজারস্থ বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক মোঃ কামরুজ্জামান ২৭ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দে স্বাক্ষরিত স্মারক নং-১৮.১১.১৫.৪১.১৩৩.৪৫.০০৯.২৪/৩৫১ এর মাধ্যমে জানান, বর্তমানে হাতিয়া চ্যানেলের অশান্ত মৌসুমে (১৫ মার্চ থেকে ১৪ অক্টোবর) ফিটনেসবিহীন, রুট পারমিট ও সী-সার্ভে সনদবিহীন নৌযান যাত্রী পরিবহনে নিয়োজিত রয়েছে। এতে করে যাত্রীদের জীবন হুমকির মুখে পড়ছে।

 

বিআইডব্লিউটিএ জানায়, হাতিয়া চ্যানেলে বর্তমানে আধুনিক ‘বে-ক্রুজ’ নামে একটি নৌযান ও ১টি সী-ট্রাক (বিআইডব্লিউটিসি) এবং ১টি বে-ক্রসিং সনদপ্রাপ্ত জাহাজ রুট পারমিটসহ নিয়ম মেনে যাত্রী পরিবহন করছে। এ অবস্থায়, যাত্রী সেবাকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বে-ক্রসিং সনদবিহীন সকল অবৈধ নৌযান বন্ধ করা প্রয়োজন।

 

এছাড়া ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স, ১৯৭৬ এর ধারা ৫৪ ও ৫৪(ক) লঙ্ঘন করে এসব অবৈধ নৌযান চালানো দণ্ডনীয় অপরাধ, যা দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ৩০৪(ক) অনুযায়ী জনসাধারণের জীবনের জন্য হুমকিস্বরূপ।

 

এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক, পুলিশ সুপার, হাতিয়া থানা, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট দপ্তরকে অনুলিপি প্রদান করা হয়েছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী אַחֵר কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 201 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা אַחֵר নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 15 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ אַחֵר নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল אַחֵר সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় אַחֵר সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন אַחֵר শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন אַחֵר গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 115 Views