যোগ্যতা ও দক্ষতা যাচাইয়ে সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যোগ্যতা ও দক্ষতা যাচাইয়ে সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
যোগ্যতা ও দক্ষতা যাচাইয়ে সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা..
যোগ্যতা ও দক্ষতা যাচাইয়ে সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা..
ছবি: সংগৃহীত
চাকরির খতিয়ান পর্যালোচনা, সাক্ষাৎকার ও প্যারেডের মাধ্যমে যাচাই করা হলো যোগ্যতা ও দক্ষতা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা: 

সাতক্ষীরায় বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর আওতায় পুলিশ সদস্যদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার গ্রহণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভাগীয় পদোন্নতির লক্ষ্যে অংশ নেওয়া পরীক্ষার্থীদের পেশাগত যোগ্যতা, চাকরির রেকর্ড, শৃঙ্খলা ও দক্ষতা যাচাইয়ের অংশ হিসেবে এসব পরীক্ষা নেওয়া হয়।

এবারের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কনস্টেবল থেকে নায়েক, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা অংশ নেন।

পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনার পাশাপাশি সাক্ষাৎকার গ্রহণ ও প্যারেডের মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা ও যোগ্যতা মূল্যায়ন করা হয়।

পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম; সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার এবং পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ নাজমুল হক মোল্লা।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি প্রক্রিয়ায় নির্ধারিত নিয়ম ও মানদণ্ড অনুসরণ করে পরীক্ষার্থীদের যোগ্যতা যাচাই করা হয়। চাকরির খতিয়ান, সাক্ষাৎকার ও প্যারেডসহ নির্ধারিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই পদোন্নতির জন্য যোগ্য প্রার্থীদের মূল্যায়ন করা হবে।

পুলিশের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা আরও সুসংহত করার ক্ষেত্রে এ ধরনের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Walang nakitang komento


News Card Generator