রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা মিজানুর রহমান স্বপনকে আটক করেছে এসআরবি-২ সোমবার (৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় তাকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ মিজানুর রহমান স্বপন শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে পরিচিত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এই আটকের তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান, আটককৃত ব্যক্তিকে বর্তমানে শেরেবাংলা নগর থানায় রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে
পুলিশ ও এসআরবি সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্যমতে, মিজানুর রহমান স্বপনের বিরুদ্ধে শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলোর মধ্যে রয়েছে গার্মেন্টস থেকে চাঁদা আদায়, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা গ্রহণ
শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার এএসআই অমৃতা জানিয়েছেন, মিজানুর রহমান স্বপন বর্তমানে তাদের হেফাজতে রয়েছেন তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে