বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের ভোগান্তি নিরসন না হলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের ভোগান্তি নিরসন না হলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি..

রিমন হোসেন avatar   
রিমন হোসেন
বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের ভোগান্তি নিরসন না হলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি..
বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের ভোগান্তি নিরসন না হলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি..
ছবি: সংগৃহীত
বাংলাদেশ বিমানবন্দরগুলোতে প্রবাসীদের অব্যাহত ভোগান্তি ও হয়রানি অবিলম্বে বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ’।..

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসীদের দাবি মানা না হলে অচিরেই ‘রেমিট্যান্স শাটডাউন’ বা রেমিট্যান্স প্রেরণে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগঠনটির নেতারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা। অথচ দেশে আসা মাত্রই বিমানবন্দরে বিভিন্ন স্তরে প্রবাসীরা চরম ভোগান্তি, দীর্ঘসূত্রিতা ও অসৌজন্যমূলক আচরণের শিকার হন। প্রবাসীদের এই অবমূল্যায়ন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ’-এর ব্যানার ও আয়োজনে যুক্ত নেতৃবৃন্দ এবং সদস্যরা অবিলম্বে বিমানবন্দরগুলোতে সেবার মান বৃদ্ধি, প্রবাসীদের প্রতি সম্মান প্রদর্শন এবং হয়রানিমূলক সব ধরনের প্রক্রিয়া বন্ধ করার জোর দাবি জানিয়েছেন। 

সম্প্রতি মেজর আখতারুজ্জামান এয়ারপোর্টের অনিয়মের বিরুদ্ধে কথা বলায় গ্রেফতার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে অনতিবিলম্বে তাকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

এমনকি নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে বাধ্যবাধকতামূলক ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে তারা সতর্ক করেন।

Ingen kommentarer fundet


News Card Generator