থানচিতে ল্যান্ডক্রুসার খাদে পড়ে চকরিয়ার ২ পর্যটক নিহত, আহত ৫.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

থানচিতে ল্যান্ডক্রুসার খাদে পড়ে চকরিয়ার ২ পর্যটক নিহত, আহত ৫..

Md Amir Hosen Sadeky avatar   
Md Amir Hosen Sadeky
থানচিতে ল্যান্ডক্রুসার খাদে পড়ে চকরিয়ার ২ পর্যটক নিহত, আহত ৫..
থানচিতে ল্যান্ডক্রুসার খাদে পড়ে চকরিয়ার ২ পর্যটক নিহত, আহত ৫..
ছবি: সংগৃহীত
থানচিতে ল্যান্ডক্রুসার খাদে পড়ে চকরিয়ার ২ পর্যটক নিহত, আহত ৫

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম, (বান্দরবান): বান্দরবানের থানচিতে ল্যান্ডক্রুসার গাড়ি খাদে পড়ে কক্সবাজারের চকরিয়ার ২ পর্যটক নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিকেল পৌনে ৪টার দিকে থানচি উপজেলার ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে তিন্দুমুখ নৌ ঘাটের দিকে নামার সময় নৌ চেকপোস্ট থেকে আনুমানিক ৬০০ মিটার দূরে পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুসার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

তারা নিজেদের ব্যবস্থাপনায় গাড়ি চালিয়ে তিন্দু ও তিন্দুমুখ এলাকায় ভ্রমণে যাচ্ছিলেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত সামছু মিয়ার ছেলে মো. জিয়াবুল (৩৫) এবং মোজাহের হোসেনের ছেলে মো. জসিম ওরফে পালিশ (৩৭)।

আহতরা হলেন শীষ মো. রাসেল (৩৮), লিটন সিকদার (৩৭), লিটন ড্রাইভার (৪০), কাদের হোসেন খলিফা কাদির (৪১) এবং শাহজালাল হোসেন (৩৫)।

স্থানীয় সূত্র ও বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ডিমপাহাড় থেকে টেন্ডুমুখের দিকে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস-এর নেতৃত্বে তিন্দুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। স্থানীয় বিজিবি টহল দল ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে প্রাথমিক ও উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে পরবর্তীতে তাদের চকরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) মিয়েল চাকমা। বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম বিজিবির পক্ষ থেকে দক্ষতার সাথে পরিচালনা করা হয়েছে এবং আহতদের চিকিৎসার বিষয়টি সার্বক্ষণিকভাবে তদারকি করা হচ্ছে। নিহতদের বিষয়াধীন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানচি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator