ঝালকাঠি-১: শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় ডোপ টেস্ট বাধ্যতামূলক… | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠি-১: শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় ডোপ টেস্ট বাধ্যতামূলক ও নিয়োগ-বাণিজ্য বন্ধের ঘোষণা

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল রাজাপুর ও কাঠালিয়া উপজেলার সকল এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রা..
Eidok-এ শেয়ার
ঝালকাঠি-১: শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় ডোপ টেস্ট বাধ্যতামূলক ও নিয়োগ-বাণিজ্য বন্ধের ঘোষণা
ছবি: সংগৃহীত

 

মোঃ ইমরান মুন্সি 
জেলা প্রতিনিধি ঝালকাঠি 

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল রাজাপুর ও কাঠালিয়া উপজেলার সকল এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছেন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের নিয়োগ-বাণিজ্য বা অনিয়ম হতে দেওয়া হবে না বলেও স্পষ্ট ঘোষণা দিয়েছেন তিনি। 

​সম্প্রতি নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি গত ১ অক্টোবর ২০২৬ তারিখে রাজাপুর ও কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো আলাদা দুটি দাপ্তরিক চিঠির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। 

​চিঠিতে উল্লেখ করা হয়, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং শিক্ষাঙ্গনে শতভাগ মাদকমুক্ত ও পবিত্র পরিবেশ বজায় রাখার স্বার্থে অফিস সহকারী, অফিস সহায়ক, নৈশপ্রহরী, আয়া ও পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হলো। ডোপ টেস্টের ফলাফল নেতিবাচক (Negative) আসার পরেই কেবল সংশ্লিষ্ট প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ দেওয়া যাবে। 

​শিক্ষা প্রতিষ্ঠানে মাদকমুক্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সংসদ সদস্যের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে। 

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন פוליטיקה আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 48 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ פוליטיקה কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 61 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম פוליטיקה যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 84 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট פוליטיקה কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 97 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির פוליטיקה ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 100 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী פוליטיקה গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 106 Views নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের פוליטיקה নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 56 Views