সাতক্ষীরায় পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা, শুরু ক্যাম্প প্রশিক্ষণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা, শুরু ক্যাম্প প্রশিক্ষণ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাতক্ষীরায় পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা, শুরু ক্যাম্প প্রশিক্ষণ..
সাতক্ষীরায় পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা, শুরু ক্যাম্প প্রশিক্ষণ..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী কনস্টেবল থেকে নায়েক, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), কনস্টেবল থেকে এটিএসআই এবং এটিএসআই থেকে টিএসআই পদপ্রত্যাশী পুলিশ সদস্যরা ক্যাম্প প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণ ও পরীক্ষা কার্যক্রমের সার্বিক তদারকি করেন বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি এবং সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

এ সময় পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার এবং পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ নাজমুল হক মোল্লা।

ক্যাম্প প্রশিক্ষণের মাধ্যমে পদোন্নতি প্রত্যাশী পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনের প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাধ্যমে যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সংশ্লিষ্ট পদে যোগ্য পুলিশ সদস্যদের পদোন্নতির জন্য মূল্যায়ন করা হবে। এ লক্ষ্যে নির্ধারিত নিয়ম ও পরীক্ষার মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator