৬৫০ মুরগিসহ খামারের মালামাল লুট: দেবহাটায় আছাফুর গ্রেপ্তার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

৬৫০ মুরগিসহ খামারের মালামাল লুট: দেবহাটায় আছাফুর গ্রেপ্তার..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
৬৫০ মুরগিসহ খামারের মালামাল লুট: দেবহাটায় আছাফুর গ্রেপ্তার..
৬৫০ মুরগিসহ খামারের মালামাল লুট: দেবহাটায় আছাফুর গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আছাফুর রহমান (৫৫) নামে এক আসামি গ্রেপ্তার..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা: 


সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আছাফুর রহমান (৫৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহারে তাকে ঘটনার পরিকল্পনাকারী ও প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আছাফুর রহমান কদমখালী গ্রামের কফিল উদ্দীনের ছেলে।

দেবহাটা থানা পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. ইব্রাহিম মোল্ল্যার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আছাফুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দেবহাটা উপজেলার কদমখালী-শশাডাঙ্গা এলাকায় একটি পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় অস্ত্রের মুখে খামার মালিকের স্বজনদের জিম্মি করে প্রায় ৬৫০টি সোনালি মুরগি, মুরগির খাবার, ব্যাটারি, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নেওয়ার অভিযোগ করা হয়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এ ঘটনায় মামলা গ্রহণ করে। পরে মামলার তদন্ত ও অভিযানের ধারাবাহিকতায় আছাফুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে লুটপাটের ঘটনার পরিকল্পনার সঙ্গে আছাফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বলেন, “পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রধান আসামি ও মূলহোতা আছাফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator