ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁও সদর উপজেলায় মায়ের সাথে অভিমান করে মহনা (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁও সদর উপজেলায় মায়ের সাথে অভিমান করে মহনা (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।মহনা ওই গ্রামের মো.গফুরের মেয়ে। সে স্থানীয় এক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতো।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার।

 

স্থানীয়রা জানান, মহনা গতকাল পড়াশোনায় মনোযোগ না দেওয়ায় তার মা বকুা-ঝকা করেন। এরপর আজ সকালে পরিবারের সদস্যদের অজান্তে নিজ শয়নঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

 

জামালপুর ইউনিয়ন পরিষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, মহনার পড়াশোনা নিয়ে পরিবারে চাপ ছিল। সে বিষয়েই তার মা কিছু বলেছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণে মেয়েটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 14 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 69 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 32 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 31 ভিউ ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 44 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 ভিউ