ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁও সদর উপজেলায় মায়ের সাথে অভিমান করে মহনা (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।..
Eidok پر شیئر
ঠাকুরগাঁওয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
تصویر: ماخوذ

 

ঠাকুরগাঁও সদর উপজেলায় মায়ের সাথে অভিমান করে মহনা (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।মহনা ওই গ্রামের মো.গফুরের মেয়ে। সে স্থানীয় এক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতো।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার।

 

স্থানীয়রা জানান, মহনা গতকাল পড়াশোনায় মনোযোগ না দেওয়ায় তার মা বকুা-ঝকা করেন। এরপর আজ সকালে পরিবারের সদস্যদের অজান্তে নিজ শয়নঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

 

জামালপুর ইউনিয়ন পরিষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, মহনার পড়াশোনা নিয়ে পরিবারে চাপ ছিল। সে বিষয়েই তার মা কিছু বলেছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণে মেয়েটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ضلع کی خبریں ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 25 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি ضلع کی خبریں কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 17 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। ضلع کی خبریں চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 36 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি ضلع کی خبریں চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 33 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন ضلع کی خبریں নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 41 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ضلع کی خبریں ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 40 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ضلع کی خبریں ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 30 Views