সাতক্ষীরা জেলা পুলিশের সেবা, সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনা জানলেন প্রশিক্ষণার্থীরা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরা জেলা পুলিশের সেবা, সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনা জানলেন প্রশিক্ষণার্থীরা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাতক্ষীরা জেলা পুলিশের সেবা, সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনা জানলেন প্রশিক্ষণার্থীরা..
সাতক্ষীরা জেলা পুলিশের সেবা, সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনা জানলেন প্রশিক্ষণার্থীরা..
ছবি: সংগৃহীত
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভারে চলমান ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সঙ্গে সাতক্ষীরা জেলা পুলিশের কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভারে চলমান ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সঙ্গে সাতক্ষীরা জেলা পুলিশের কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ অক্টোবর ২০২৬) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১০ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলার ইতিহাস ও জেলা পুলিশের ঐতিহ্য, সাংগঠনিক কাঠামো, ডিএসবি (জেলা বিশেষ শাখা), ডিবি (গোয়েন্দা শাখা) ও থানার কার্যক্রম এবং নাগরিকদের জন্য পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া পুলিশের ডিজিটাল সেবা, আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং, জনসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের কাছে সাতক্ষীরা জেলার গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানগুলোর পরিচিতিও তুলে ধরা হয়।

সভায় পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম ও সেবা প্রদানের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা, পেশাগত দায়িত্ববোধ এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

পুলিশ সুপার বলেন, জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যেই জেলা পুলিশ কাজ করছে। প্রশিক্ষণার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ প্রশাসনিক দায়িত্ব পালনে এ ধরনের মতবিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করেন প্রশিক্ষণার্থী কর্মকর্তারা। একই সঙ্গে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, নাগরিক সেবা প্রদান এবং প্রশাসনিক সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাতক্ষীরা।

Walang nakitang komento


News Card Generator