সাতক্ষীরায় মাদক কেনাবেচার অভিযোগ ঘিরে উত্তেজনা, দুই যুবক পুলিশ হেফাজতে.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় মাদক কেনাবেচার অভিযোগ ঘিরে উত্তেজনা, দুই যুবক পুলিশ হেফাজতে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাতক্ষীরায় মাদক কেনাবেচার অভিযোগ ঘিরে উত্তেজনা, দুই যুবক পুলিশ হেফাজতে..
সাতক্ষীরায় মাদক কেনাবেচার অভিযোগ ঘিরে উত্তেজনা, দুই যুবক পুলিশ হেফাজতে..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে মাদক কেনাবেচার অভিযোগকে কেন্দ্র করে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: সাতক্ষীরা:


সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে মাদক কেনাবেচার অভিযোগকে কেন্দ্র করে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় মাদক কিনতে আসার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ফিংড়ী ইউনিয়নের সুলতানপুর গ্রামে ফটিক ফকিরের ছেলে ফজর আলী ও আইয়ুব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ফজর আলী ও আইয়ুব আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আগে থেকেই ক্ষোভ ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দুই যুবক ওই এলাকায় গাঁজা কিনতে এলে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভালুকা চাঁদপুর গ্রামের মকবুল জমাদারের ছেলে খুরশিদ আলমকে টর্চলাইটের আলো দেখানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এরপর শনিবার রাতে প্রায় ২০০ থেকে ৩০০ জনের মতো বিভিন্ন বয়সী মানুষ ফজর আলী ও আইয়ুব আলীর বাড়িতে গিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ফজর আলীর স্ত্রী মমতাজ খাতুন অভিযোগ করেন, রাস্তায় কয়েকজনের সঙ্গে তার স্বামীর বিরোধের জেরে লোকজন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা এবং ফ্রিজে থাকা ডিম, খাবারসহ কিছু মালামাল নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে গাঁজা কিনতে আসার অভিযোগে আটক দুই যুবক হলেন—ধুলিহর ইউনিয়নের কাশীনাথপুর গ্রামের সুজয় সরকারের ছেলে তপন সরকার (২৭) এবং একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের বিশ্ব সরকারের ছেলে সাগর সরকার (২৩)। স্থানীয়রা তাদের আটক করে রাখার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে গাঁজা উদ্ধারের কথা প্রাথমিকভাবে জানা গেছে।

তবে স্থানীয় বাসিন্দা শাহীনুর রহমান ও আবু হাসান বলেন, মাদকবিরোধী অবস্থানের নামে কোনো বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালানো আইনসম্মত নয়। মাদক সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত।

ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান হাবিব বলেন, দুই যুবক গাঁজা কিনতে এসেছিলেন—এমন অভিযোগে স্থানীয়রা তাদের আটক করে রাখে। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি মাদক কেনাবেচার অভিযোগ এবং বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ—দুই বিষয়ই তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

Nenhum comentário encontrado


News Card Generator