সাতক্ষীরায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি পেলেন কৃতী শিক্ষার্থীরা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি পেলেন কৃতী শিক্ষার্থীরা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাতক্ষীরায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি পেলেন কৃতী শিক্ষার্থীরা..
সাতক্ষীরায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি পেলেন কৃতী শিক্ষার্থীরা..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের মেধাবী সন্তানদের সম্মাননা প্রদান করা হয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি–২০২৪ ও ২০২৫-এর ক্র..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের মেধাবী সন্তানদের সম্মাননা প্রদান করা হয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি–২০২৪ ও ২০২৫-এর ক্রেস্ট, সম্মানী ও সনদপত্র তুলে দেওয়া হয়।

রোববার (৪ অক্টোবর ২০২৬) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে এসব সম্মাননা তুলে দেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রেরিত মেধা বৃত্তির আওতায় সাতক্ষীরা জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীরা এ সম্মাননা লাভ করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধা ও কৃতিত্বের স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগায়। এই অর্জন শুধু শিক্ষার্থীদের নয়, তাঁদের পরিবার ও বাংলাদেশ পুলিশ পরিবারের জন্যও গর্বের বিষয়।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে নিজেদের মেধা ও যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য অর্জনের জন্য তাঁদের শুভকামনা জানান।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। এ সময় সন্তানদের মেধার স্বীকৃতি পাওয়ায় অভিভাবকদের মধ্যেও উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সাতক্ষীরা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator