মাধবপুরে চার প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে চার প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে চার প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা
মাধবপুরে চার প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তিনটি মিষ্টির দোকান ও একটি গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানে বিক্রির তালিকা না থাকায় এবং মিষ্টির দোকানগুলোতে আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগে এ জরিমানা করা হয়েছে।

অভিযানে মাধবপুর থানার পুলিশের একটি দল সহযোগিতা করে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

No comments found


News Card Generator