ঘাটাইলের খাকুরিয়া ব্রিজের কাজ শেষ হয়নি ৪ বছরেও ভোগান্তি ৪০ গ্রামের মানুষ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঘাটাইলের খাকুরিয়া ব্রিজের কাজ শেষ হয়নি ৪ বছরেও ভোগান্তি ৪০ গ্রামের মানুষ..

রিমন হোসেন avatar   
রিমন হোসেন
ঘাটাইলের খাকুরিয়া ব্রিজের কাজ শেষ হয়নি ৪ বছরেও ভোগান্তি ৪০ গ্রামের মানুষ..
ঘাটাইলের খাকুরিয়া ব্রিজের কাজ শেষ হয়নি ৪ বছরেও ভোগান্তি ৪০ গ্রামের মানুষ..
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া-পূর্বাসিন্দা সড়কে খাকুরিয়া ব্রিজের নির্মাণকাজ চার বছরেও শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন অন্তত ৪০টি গ্রামের মানুষ।..

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, চার কোটি ২১ লাখ টাকা চুক্তিমূল্যে বিগত ২০২১ সালে ব্রিজটি পুণর্নিমাণের কার্যাদেশ পায় ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বিগত ২০২২ সালের (২০ মার্চের) মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও সাব-ঠিকাদার নিয়োগ ও নানা জটিলতায় কাজ অসমাপ্ত রেখেই সটে পড়েন তারা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ধলাপাড়া-পূর্বাসিন্দা সড়কে খাকুরিয়া সেতু দিয়ে সরাশাক, কালিকাপুর, কোচপাড়া, পাঞ্জারচালা, দেওপাড়াসহ প্রায় ৪০টি গ্রামের মানুষ ও যানবাহন চলাচল করে। বিকল্প ব্যবস্থা ভালো না থাকায় পথচারী ও স্থানীয় যানবাহন চালকেরা মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন। ভুক্তভোগীদের দাবি, ব্রিজটির নির্মাণকাজ দ্রুত শেষ করে চলাচলের উপযোগী করা হোক।

এ বিষয়ে টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন জানান, ৫২ মিটার খাকুরিয়া ব্রিজের অধিকাংশ কাজই সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রতিকূল আবহাওয়ার কারণে রেলিং ও অ্যাপ্রোচের কাজ আপাতত বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে আগামী এক মাসের মধ্যে কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator