সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।..

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে শহর ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার দিয়ারধানগড়া মহল্লার মৃত সোলেমান শেখের ছেলে বাতেন শেখ (৪০), একই মহল্লার আরিফ শেখের ছেলে নাবিল শেখ (২১), জানপুর এলাকার মৃত জমশের আলী শেখের ছেলে মাহবুবুল আলম (৪২), বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল গ্রামের আশরাফুল আলমের ছেলে ইমরান শেখ (২৫), একই গ্রামের মৃত আব্দুল কাদের শেখের ছেলে আতিকুর রহমান (৪৬) এবং মৃত শরিফুল ইসলামের ছেলে আল আমিন (৩৯)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত শুক্রবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। এ ঘটনার পর সংশ্লিষ্টদের শনাক্ত করে শুক্রবার গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator