কাঁঠালিয়ায় হলতা নদী থেকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের ভাসমান মরদেহ… | আই নিউজ বিডি

কাঁঠালিয়ায় হলতা নদী থেকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া উত্তর পাড় এলাকায় হলতা নদী থেকে মো. জিহাদ (১৩) নামের এক নিখোঁজ কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর শনিবা..
Eidok-এ শেয়ার
কাঁঠালিয়ায় হলতা নদী থেকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

 

মোঃ ইমরান মুন্সি 
​জেলা প্রতিনিধি , ঝালকাঠি:

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া উত্তর পাড় এলাকায় হলতা নদী থেকে মো. জিহাদ (১৩) নামের এক নিখোঁজ কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর শনিবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত জিহাদ উপজেলার আমুয়া গ্রামের মো. সোহেল ব্যাপারীর ছোট ছেলে।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে জিহাদ বাড়ির পাশের হলতা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে শনিবার বিকেলে আমুয়া ব্রিজের নিচে হলতা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও নিহতের পরিবারকে খবর দেন। পরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে জিহাদের মরদেহ শনাক্ত করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ