লালমনিরহাটে ‘বুড়িমারী-লালমনিরহাট-১’ সহ দুটিরেসকিউ বোটের রেসকিউ জরুরুী।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

লালমনিরহাটে ‘বুড়িমারী-লালমনিরহাট-১’ সহ দুটিরেসকিউ বোটের রেসকিউ জরুরুী।..

Munim Hossain Khandker Protik avatar   
Munim Hossain Khandker Protik
লালমনিরহাটে ‘বুড়িমারী-লালমনিরহাট-১’ সহ দুটিরেসকিউ বোটের রেসকিউ জরুরুী।..
লালমনিরহাটে ‘বুড়িমারী-লালমনিরহাট-১’ সহ দুটিরেসকিউ বোটের রেসকিউ জরুরুী।..
ছবি: সংগৃহীত
শনিবার (৩ অক্টোবর) সরেজমিনে দেখতে পাওয়া যায়, লালমনিরহাট সদর উপজেলার ৭নং রাজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জগৎবেড়ের ৫ নম্বর স্পার বাধে নোঙর করে রাখা  ২টি রেসকিউ বোট। অযত্ন আর অবহেলায় বন্যাকবলিত মানুষদের উদ..

 

লালমনিরহাট প্রতিনিধিঃ

শনিবার (৩ অক্টোবর) সরেজমিনে দেখতে পাওয়া যায়, লালমনিরহাট সদর উপজেলার ৭নং রাজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জগৎবেড়ের ৫ নম্বর স্পার বাধে নোঙর করে রাখা  ২টি রেসকিউ বোট। অযত্ন আর অবহেলায় বন্যাকবলিত মানুষদের উদ্ধারের জন্য দুটি মাল্টিপারপাস রেসকিউ বোট পানিতে ডুবে আছে।

স্থানীয়দের জানান, বন্যাকবলিত মানুষদের উদ্ধার ও জরুরি সহায়তায় ব্যবহারের জন্য রাখা বোট দুটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় নোঙর করে রাখা হয়েছে। যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে বোট দুটি পানিতে তলিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন।

গুরুত্বপূর্ণ এই উদ্ধারযান দুটি পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত বোট দুটি উদ্ধারের পাশাপাশি কীভাবে এগুলো পানিতে তলিয়ে গেল এবং সংরক্ষণে কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, মোঃ আব্দুল মতিন জানান, গত জুনের বন্যায় বোট দুটি আংশিক তলিয়ে যায়, তিনি আরও জানান রক্ষনাবেক্ষনের জন্য দুজন কর্মচারী ছিলেন। বর্তমানে তারা বেতন না পাওয়ায় বোটদুটির যথাযথ রক্ষাবেক্ষন হচ্ছে না। তিনি আরও জানান, উর্ধতন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে, শিঘ্রই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বন্যা কবলিত লালমনিরহাটে বন্যার সময় দুর্গত মানুষের জীবন রক্ষায় ব্যবহৃত রেসকিউ বোট দুটি দ্রুত উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

 

コメントがありません


News Card Generator