সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় সিরাজগঞ্জ পার হলো ইউরেনিয়ামবাহী লরিবহর | আই নিউজ বিডি

সিরাজগঞ্জ

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় সিরাজগঞ্জ পার হলো ইউরেনিয়ামবাহী লরিবহর

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা করা ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষ লরির বহর সিরাজগঞ্জ অতিক..
Eidok-এ শেয়ার
সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় সিরাজগঞ্জ পার হলো ইউরেনিয়ামবাহী লরিবহর
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা করা ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষ লরির বহর সিরাজগঞ্জ অতিক্রম করেছে।
 
শনিবার (৩ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে রওনা দেয় লরিবহরটি। সকাল সাড়ে ৯টার দিকে বহরটি যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকা এলাকা অতিক্রম করে হাটিকুমরুলের পাঁচলিয়া আন্তঃনগর ট্রাক বিশ্রামাগারে যাত্রাবিরতি নেয়।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান জানান, প্রায় ৪৫ মিনিট বিরতির পর ইউরেনিয়ামবাহী লরিবহরটি পুনরায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়।
 
বহরের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। লরিবহরটি চলাচলের পুরো পথে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
 
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী বিশেষ একটি উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী লরিগুলো রূপপুরের উদ্দেশে যাত্রা করে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ