সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় সিরাজগঞ্জ পার হলো ইউরেনিয়ামবাহী লরিবহর.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় সিরাজগঞ্জ পার হলো ইউরেনিয়ামবাহী লরিবহর..

Rakibul Islam avatar   
Rakibul Islam
সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় সিরাজগঞ্জ পার হলো ইউরেনিয়ামবাহী লরিবহর..
সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় সিরাজগঞ্জ পার হলো ইউরেনিয়ামবাহী লরিবহর..
ছবি: সংগৃহীত
সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা করা ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষ লরির বহর সিরাজগঞ্জ অতিক..

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা করা ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষ লরির বহর সিরাজগঞ্জ অতিক্রম করেছে।
 
শনিবার (৩ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে রওনা দেয় লরিবহরটি। সকাল সাড়ে ৯টার দিকে বহরটি যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকা এলাকা অতিক্রম করে হাটিকুমরুলের পাঁচলিয়া আন্তঃনগর ট্রাক বিশ্রামাগারে যাত্রাবিরতি নেয়।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান জানান, প্রায় ৪৫ মিনিট বিরতির পর ইউরেনিয়ামবাহী লরিবহরটি পুনরায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়।
 
বহরের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। লরিবহরটি চলাচলের পুরো পথে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
 
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী বিশেষ একটি উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী লরিগুলো রূপপুরের উদ্দেশে যাত্রা করে।

Geen reacties gevonden


News Card Generator