চায়ের দোকানের ঝামেলা থামাতে গিয়ে প্রাণ গেল জাকারিয়ার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চায়ের দোকানের ঝামেলা থামাতে গিয়ে প্রাণ গেল জাকারিয়ার

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
চায়ের দোকানের ঝামেলা থামাতে গিয়ে প্রাণ গেল জাকারিয়ার
চায়ের দোকানের ঝামেলা থামাতে গিয়ে প্রাণ গেল জাকারিয়ার
ছবি: সংগৃহীত
সাতক্ষীরা শহরে মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক কলেজছাত্র নিহত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা শহরে মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ অফিস মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া খান শহরের কাটিয়া এলাকার রুচিরা বেকারির মালিক আলহাজ্ব আব্দুল গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী এবং এবার এইচএসসি পরীক্ষার ফলপ্রত্যাশী ছিলেন।

নিহতের ফুফাতো ভাই ও সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীন জানান, শুক্রবার সন্ধ্যায় প্রাণিসম্পদ অফিস মোড়ে নবঘোষিত যুবদল ও ছাত্রদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। রাত ১০টার দিকে সভা শেষ হওয়ার পর জাকারিয়া পশু হাসপাতালের গেটে কয়েকজনের সঙ্গে চা পান করছিলেন।

এ সময় একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে এক ব্যক্তির কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চায়ের দোকানদারকে রক্ষা করতে জাকারিয়া মারামারি থামাতে এগিয়ে যান। তখন তাদের মধ্যে একজন ধারালো ছুরি দিয়ে জাকারিয়ার বুকে ও পেটে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় দোকানদার ও পথচারীরা গুরুতর আহত জাকারিয়াকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহীদুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Geen reacties gevonden


News Card Generator