ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত | আই নিউজ বিডি

ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

নওগাঁর ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”।..
Eidok-এ শেয়ার
ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
ছবি: সংগৃহীত

শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ।

আলোচনা সভায় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী চিন্তা, দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কৃষি, মৎস্য, যুব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনশক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Comments 0

No comments found

Related News Articles

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন District News বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি District News মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 64 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু District News প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় District News মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি District News রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি District News খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু District News রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 58 Views