শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ।
আলোচনা সভায় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী চিন্তা, দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কৃষি, মৎস্য, যুব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনশক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত | আই নিউজ বিডি
ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
'আই নিউজ বিডি' অ্যাপ
Komentari 0