ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত | আই নিউজ বিডি

ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

নওগাঁর ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”।..
Eidok-এ শেয়ার
ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
ছবি: সংগৃহীত

শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ।

আলোচনা সভায় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী চিন্তা, দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কৃষি, মৎস্য, যুব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনশক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Distriktsnyheder খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 20 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Distriktsnyheder ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 25 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Distriktsnyheder ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 31 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Distriktsnyheder সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 32 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Distriktsnyheder চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 64 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Distriktsnyheder চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 35 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Distriktsnyheder চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 62 Views