বিএনপি সরকারের ৬ মাসের কার্যক্রম তুলে ধরে ইবি ছাত্রদলের বিলবোর্ড স্থাপন .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিএনপি সরকারের ৬ মাসের কার্যক্রম তুলে ধরে ইবি ছাত্রদলের বিলবোর্ড স্থাপন ..

A R Khalid avatar   
A R Khalid
বিএনপি সরকারের ৬ মাসের কার্যক্রম তুলে ধরে ইবি ছাত্রদলের বিলবোর্ড স্থাপন ..
বিএনপি সরকারের ৬ মাসের কার্যক্রম তুলে ধরে ইবি ছাত্রদলের বিলবোর্ড স্থাপন ..
ছবি: সংগৃহীত
****

‎ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (‎বিএনপি) সরকারের প্রথম ছয় মাসের উল্লেখযোগ্য কার্যক্রম ও উদ্যোগ তুলে ধরে ক্যাম্পাসজুড়ে বিলবোর্ড স্থাপন করে প্রচারণা কর্মসূচি চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ‎বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ডায়না চত্বর, ঝাল চত্বর ও বিভিন্ন আবাসিক হলসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে এ বিলবোর্ডগুলো স্থাপন করে সংগঠনটির নেতাকর্মীরা ।
‎
‎বিলবোর্ডে সরকারের প্রথম ছয় মাসের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিদেশি ঋণ পরিশোধ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, খাদ্য মজুত বৃদ্ধি, স্বাস্থ্যসেবায় অবকাঠামোর উন্নয়ন, রপ্তানি আয় বৃদ্ধি, খাল খনন, বনায়ন কর্মসূচি, বিদেশে শ্রমবাজার তৈরি, এবং রেলওয়ে আয় বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে।
‎
‎এছাড়াও মোংলা বন্দর আধুনিকায়ন, তিস্তা মহাপরিকল্পনা, সার্বভৌমত্বকেন্দ্রিক পররাষ্ট্রনীতি, রোহিঙ্গা প্রত্যাবাসন, চীনা বিনিয়োগ, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড চালুসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের কথা বিলবোর্ডে তুলে ধরা হয়েছে।
‎
শাখা ছাত্রদলের সদস্য সচিব রাফিজ আহমেদ বলেন, 'সরকারের যে ভিশন এবং মিশন ছিল, তারই লক্ষ্যে বিগত ৬ মাস কাজ করে গেছে (বিএনপি) সরকার। আমরা সেই কাজগুলো তুলে ধরার জন্যই ক্যাম্পাসজুড়ে বিলবোর্ড স্থাপন করেছি। এতে গত ছয় মাসে সরকারের উল্লেখযোগ্য কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে।'

‎এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, 'সরকারের প্রথম ছয় মাসে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে অবহিত করতেই আমরা ক্যাম্পাসে বিলবোর্ড স্থাপন ও অনলাইন প্রচারণার উদ্যোগ নিয়েছি। বিলবোর্ডে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আমরা চাই, শিক্ষার্থীরা দেশের সামগ্রিক উন্নয়ন ও সরকারের নেওয়া জনকল্যাণমূলক উদ্যোগগুলো সম্পর্কে তথ্যভিত্তিকভাবে জানতে পারুক।'

Ingen kommentarer fundet


News Card Generator