পাবনায় শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে দশম শ্রেণির ছাত্র গ্রেপ্তার | আই নিউজ বিডি

পাবনা

পাবনায় শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে দশম শ্রেণির ছাত্র গ্রেপ্তার

পাবনার সুজানগরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও সেই ছবি ফেসবুকে প্রচারের অভিযোগে রবিন বিশ্বাস (১৬) নামের এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) আদালত..
Eidokでシェア
পাবনায় শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে দশম শ্রেণির ছাত্র গ্রেপ্তার
写真:提供

এর আগে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার আমিনপুর থানার বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার রবিন বিশ্বাস উপজেলার রানীনগর ইউনিয়নের বাদাই গ্রামের মো. গাজী বিশ্বাসের ছেলে এবং সে বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

ঘটনার প্রেক্ষাপট

পুলিশ, শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেয় রবিন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী বিদ্যালয়ে এসে রবিনকে বাইরে নিয়ে আসার চেষ্টা চালান। তবে স্কুলের শিক্ষকদের বাধার মুখে তারা সে সময় ফিরে যান। পরবর্তীতে স্কুল ছুটি হলে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিনকে আটক করে।

পুলিশের বক্তব্য

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ওই স্কুলছাত্র নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। ফেসবুকে শেখ হাসিনার জন্মদিন পালনের পোস্ট দেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে আটক করা হয়। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পূর্বের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

コメント 0

コメントがありません

関連記事

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 他の ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 64 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 他の এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 87 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 他の ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 88 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 他の ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 72 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 他の লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 59 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 他の হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 88 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 他の হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 52 Views