লালমনিরহাট

• লালমনিরহাটে পিইডিপি-৪ প্রকল্পে অনিয়ম: কাজ না করেই তুলে নেওয়া হলো জামানতের টাকা

ফয়সাল সৌরভ,
জেলা প্রতিনিধি, লালমনিরহাট
Eidok पर शेयर करें
• লালমনিরহাটে পিইডিপি-৪ প্রকল্পে অনিয়ম: কাজ না করেই তুলে নেওয়া হলো জামানতের টাকা
फ़ोटो: संग्रहीत

  •  
     

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পিডিপি-৪ প্রকল্পের চারটি প্যাকেজের আওতায় ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীর, প্রধান ফটক ও রংগের নির্মাণকাজে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক ও স্থানীয়রা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এলজিইডি সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি-৪) অর্থায়নে ২০২৩-২০২৪ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে সীমানাপ্রাচীর ও গেট নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দরপত্র প্রক্রিয়া শেষে প্রায় ৩ কোটি টাকার চুক্তিতে যৌথভাবে প্রকল্পটির নির্মাণকাজ পায় হোসেন ট্রেডার্স নামের একটি নির্মাতা প্রতিষ্ঠান। কাজটি হোসেন ট্রেডার্সের কাছ থেকে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন কিনে নেন। গত ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে তিনি পলাতক রয়েছেন। এরই মধ্যে জামানতসহ বিল উত্তোলন করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা প্রকৌশলী।

সরেজমিন পরিদর্শনকালে সানিয়াজান নিজ শেখ সুন্দর মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম বলেন, ২০২৩-২৪ অর্থবছরের কাজ আজ পর্যন্ত শেষ হয়নি। স্কুলের সীমানাপ্রাচীরের ওপর গ্রিল, রং ও গেট নির্মাণের কাজ শেষ না করেই ঠিকাদার জামানতের টাকা উত্তোলন করে চলে গেছেন।

সীমানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান বলেন, কাজের সাইটে ঠিকাদার কিংবা এলজিইডি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কেউই আর খোঁজখবর রাখছেন না। মাস দুয়েক আগে হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী এসে ছবি তুলে গেছেন। এরপর কাজের আর কোনো খবর নেই।

অনিয়মের অভিযোগের বিষয়ে হোসেন ট্রেডার্সের স্বত্বাধিকারী মুঠোফোনে জানান, কাজটি দুই-চার দিনের মধ্যে শেষ হবে। তিনি হাতীবান্ধায় মোস্তাফিজুর রহমান সবুজ ভূঁইয়াকে কাজটি শেষ করার দায়িত্ব দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যোগেন্দ্র নাথ সেন বলেন, পিডিপি-৪ প্রকল্পের কাজ জুনে শেষ হয়েছে। আমি প্রকৌশলীর সঙ্গে বারবার কথা বলেছিলাম। কিন্তু তাঁর জবাবে তিনি বলেন, ঠিকাদার পালিয়ে গেছেন। এখন আমাদেরই সেই কাজ করতে হবে।

এ প্রসঙ্গে এলজিইডির উপজেলা প্রকৌশলী আকতার হোসেন বলেন, আমার একটাই ভুল হয়েছে, জামানতের টাকার চেকে সই করা। তবে এখন জরিমানা দিতে হলেও আমাকে নিজেই কাজটা করতে হবে। কারণ, ভুল যখন করেছি।

এ বিষয়ে ওই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর মামুন বলেন, আমার দুটি প্যাকেজের কাজ চলমান। উপজেলা প্রকৌশলী আকতার হোসেন আমাদের না জানিয়ে স্বাক্ষর জাল করে টাকা তুলে আত্মসাৎ করেছেন। তবে আমাদের কাজ চলমান। প্রকৌশলীকে ২২ লক্ষ টাকা পে-অর্ডার করে জমা রাখার কথা বলেছি। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সঙ্গেও কথা বলেছি, কিন্তু কোনো সুরাহা পাইনি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! अपराध Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! 97 Views গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার अपराध গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার 108 Views কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে अपराध কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে 46 Views জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল अपराध জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল 50 Views ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী अपराध ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী 79 Views কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি अपराध কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি 139 Views ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ अपराध ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ 95 Views