জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় হামিদুল নামে এক জনের যাবজ্জীবন… | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায়  হামিদুল নামে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায়  হামিদুল নামে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৩ বছরের ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় ৫৫ বছর বয়সী হামিদুল শেখ নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার দুপুর দুইটার দিকে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হামিদুল শেখ পাঁচবিবি উপজেলা শন্তাদিগর গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৫ সালের ২৭ মার্চ দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের ওই মেয়ে বাড়ির আঙিনায় ঝাড়ু দিচ্ছিলেন। সেসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী চাচা হামিদুল বাড়িতে এসে জোরপূর্বক মুখে ওড়না চাপা দিয়ে শিশুটিকে ধর্ষণ করে । এরপরও ভয়ভীতি দেখে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করেন হামিদুল। এর প্রায় ৫ মাস পর একসময় মেয়েটি অসুস্থ হয়ে গর্ভবতী হয়ে পড়লে পরিবারকে বিষয়টি জানায়। এ ঘটনায় ভুক্তভোগির বাবা বাদী হয়ে ১৯ আগস্ট পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। এরপর একই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম। এ মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত স্বাক্ষী প্রমাণ শেষে আজ এ রায় দেন।

রায়ের তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) হলেন অ্যাডভোকেট শাহানুর রহমান শাহীন।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট חוק-בית משפט বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 44 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় חוק-בית משפט এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 70 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি חוק-בית משפט কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 56 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ חוק-בית משפט দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 88 Views দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি חוק-בית משפט দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি 85 Views আশাশুনিতে একাধিক মামলার ছয় আসামি গ্রেপ্তার, তিনজন সন্ত্রাসবিরোধী আইনে חוק-בית משפט আশাশুনিতে একাধিক মামলার ছয় আসামি গ্রেপ্তার, তিনজন সন্ত্রাসবিরোধী আইনে 74 Views সাতক্ষীরায় বদলে গেলেন সরকারি আইনজীবীরা חוק-בית משפט সাতক্ষীরায় বদলে গেলেন সরকারি আইনজীবীরা 59 Views