জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা..

Abu Raihan avatar   
Abu Raihan
জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা..
জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা..
ছবি: সংগৃহীত
****
জয়পুরহাটে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
 
বেসরকারি সংস্থা এসিডি’র  আয়োজনে, ফ্রি অ্যা গার্ল নেদারল্যান্ডস ও জিম্যান এর সহযোগিতায় প্রোটেকশন এন্ড সাইকোসোসাল ডেভেলপমেন্ট অব গার্লস ফ্রম এবুউসিভ এন্ড এক্সপ্লয়টেটিভ সিচুয়েশন প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
 
এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা নাসরিন জাহান, ভাদসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, এসিডির এরিয়া ম্যানেজার হুমায়ুন কবির ও প্রোগ্রাম অফিসার জুলেখা খাতুন।
 
বক্তারা বলেন, শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন, বাল্যবিবাহ ও বিভিন্ন ধরনের শোষণ থেকে  সুরক্ষা নিশ্চিত করতে শুধু পরিবার নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি সবাইকে শিশুদের সাথে সহনশীল ও সংবেদনমূলক আচরন করতে হবে।
Nessun commento trovato


News Card Generator