জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা
ছবি: সংগৃহীত
জয়পুরহাটে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
 
বেসরকারি সংস্থা এসিডি’র  আয়োজনে, ফ্রি অ্যা গার্ল নেদারল্যান্ডস ও জিম্যান এর সহযোগিতায় প্রোটেকশন এন্ড সাইকোসোসাল ডেভেলপমেন্ট অব গার্লস ফ্রম এবুউসিভ এন্ড এক্সপ্লয়টেটিভ সিচুয়েশন প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
 
এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা নাসরিন জাহান, ভাদসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, এসিডির এরিয়া ম্যানেজার হুমায়ুন কবির ও প্রোগ্রাম অফিসার জুলেখা খাতুন।
 
বক্তারা বলেন, শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন, বাল্যবিবাহ ও বিভিন্ন ধরনের শোষণ থেকে  সুরক্ষা নিশ্চিত করতে শুধু পরিবার নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি সবাইকে শিশুদের সাথে সহনশীল ও সংবেদনমূলক আচরন করতে হবে।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Distriktsnyheder বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Distriktsnyheder মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 56 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Distriktsnyheder প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Distriktsnyheder মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Distriktsnyheder রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Distriktsnyheder খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Distriktsnyheder রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 53 Views