সিরাজগঞ্জে সাবেক এমপি রুমানা মাহমুদকে টিসিএ’র ফুলেল শুভেচ্ছা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে সাবেক এমপি রুমানা মাহমুদকে টিসিএ’র ফুলেল শুভেচ্ছা..

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জে সাবেক এমপি রুমানা মাহমুদকে টিসিএ’র ফুলেল শুভেচ্ছা..
সিরাজগঞ্জে সাবেক এমপি রুমানা মাহমুদকে টিসিএ’র ফুলেল শুভেচ্ছা..
ছবি: সংগৃহীত
টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে এ অভিনন্দন জানান..

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন সিরাজগঞ্জ টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশনের (টিসিএ) নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের আল মাহমুদ এভিনিউ এলাকায় রুমানা মাহমুদের নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। টিসিএ’র নতুন কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে এ অভিনন্দন জানান।

শুভেচ্ছা প্রদানকালে সিরাজগঞ্জ টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মো. বেলাল হোসেন, সহ-সভাপতি মো. মামুন হোসেন, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শুভ সেখ এবং কার্যনির্বাহী সদস্য মাসুদ পারভেজ ও লিটন হোসেনসহ সংগঠনের অন্যান্য সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বিএনপি নেত্রী রুমানা মাহমুদ টিসিএ’র নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান এবং জেলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator